করোনা: ইরানে বাড়ছে মৃতের সংখ্যা, প্রতিবেশি জর্ডানে লকডাউন
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার
করোনা: ইরানে বাড়ছে মৃতের সংখ্যা, প্রতিবেশি জর্ডানে লকডাউন
প্রতিবেশি ইরানে মৃতের সংখ্যা বৃদ্ধির মধ্যে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে শনিবার থেকে তিনদিনের কারফিউ জারি করেছে জর্ডান।
মধ্যেপ্রাচ্যে প্রাণঘাতী করোনাভাইরাস সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে ইরানে। সেখানে একদিনে ১২৩ জনের মৃত্যু হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন করে ১২৩ জন মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরানে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৬ জনে এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০ হাজার ৬১০ জনে।
করোনাভাইরাস নিয়ে ইরানের অবহেলা বেশ সমালোচিত হয়েছে এবং ভুলের খেসারত হিসেবে বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হারাতে হয়েছে।
ইরান অবহেলা করলেও কঠোর ব্যবস্থা নিয়েছে প্রতিবেশি জর্ডান। মঙ্গলবারের আগ পর্যন্ত কারফিউ বা লকডাউন চলাকালে সব দোকানপাঠ, রাস্তাঘাট বন্ধ থাকবে এবং কেনাকাটার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেয়া হয়েছে।
জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র আমের সরতাভি জানান, কারফিউ লঙ্ঘনের অভিযোগে কর্তৃপক্ষ ইতোমধ্যে ৩৯২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া আদেশ অমান্যকারী যে কারও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ জনে। বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৭ হাজার ৬২৭ জন। এদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭২ হাজার ৫৬১ জন চিকিৎসাধীন এবং ৭ হাজার ৭৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৮৪৭ জনের মধ্যে ৯৫ হাজার ৭৯৭ জন (৮৮ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১২ শতাংশ রোগী মারা গেছেন।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











