করোনা: কার্যত লকডাউনে বাংলাদেশ, দশদিনের অবরুদ্ধ পরিস্থিতি শুরু
বিবিসি বাংলা অনলাইন | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনা: কার্যত লকডাউনে বাংলাদেশ, দশদিনের অবরুদ্ধ পরিস্থিতি শুরু
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশে আজ বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি অফিসসহ সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান ও ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরণের দোকানপাট ও গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে অন্যান্য বছর সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরণের আয়োজন থাকলেও এবারে গণজমায়েতের ওপর সরকারের নিষেধাজ্ঞা থাকায় স্বাধীনতা দিবসে কোনো ধরণের অনুষ্ঠান হচ্ছে না।
সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে একসাথে কার্যকর হওয়ায় হঠাৎ করেই থমকে গেছে মানুষের দৈনন্দিন জীবন এবং পুরো দেশের কার্যক্রম।
প্রায় দুই কোটি মানুষের শহর ঢাকার রাস্তাঘাট সকাল থেকে সম্পূর্ণ ফাঁকা। দোকানপাট বা বাজারের আশেপাশে কিছু মানুষের হঠাৎ দেখা মিললেও তা অন্যান্য সময়ের তুলনায় একেবারেই নগণ্য।
রাস্তায় গাড়ির সংখ্যা ছিল হাতেগোনা। বেশ খানিকক্ষণ পর দেখা যায় একটি-দু'টি রিকশা বা একজন-দু'জন মানুষ।
রাস্তায় বিভিন্ন জায়গায় ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট। অপ্রয়োজনে মানুষজন যেন রাস্তায় ঘোরাঘুরি না করে তা নিশ্চিত করার চেষ্টা করছেন তারা।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে বিভিন্ন জেলা শহরে রাস্তায় নেমেছে সেনাবাহিনী।
দেশের সরকার যদিও এই পরিস্থিতিকে 'লকডাউন' বলে অভিহিত করছে না। তবে অবস্থা কার্যত লকডাউনের মতই অর্থাৎ পুরো দেশজুড়েই অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গণপরিবহন বন্ধ থাকলেও প্রয়োজনীয় পণ্য সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। তবে বেশ কিছু জায়গায় পুলিশ পণ্যবাহী ট্রাক আটকে দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
পণ্যবাহী ট্রাক জেলা শহরগুলোতে প্রবেশ করতে না দেয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে দুধ, ডিম, মাছ, সবজির মত পচনশীল পণ্যের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরণের ক্ষতির মুখে পড়বেন তারা।
২৬ মার্চ থেকে শুরু করে ৪ এপ্রিল পর্যন্ত দশ দিন বাংলাদেশে সবকিছু বন্ধ থাকবে বলে কথা রয়েছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










