করোনা টিকার জাতীয়তাবাদের বিরুদ্ধে ডব্লিউএইচও`র সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস মহামারি থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আছে সারাবিশ্ব। এখন পর্যন্ত কোন টিকা অনুমোদন না পেলেও ধনী দেশগুলোর মাঝে অগ্রীম টিকা কেনার প্রতিযোগিতা দেখা যাচ্ছে। এ অসম প্রতিযোগিতা দরিদ্র এবং মধ্যম আয়ের দেশের সব মানুষের টিকার প্রাপ্তির নিশ্চয়তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।আর তাই কোভিড-১৯ ভ্যাকসিনের জাতীয়করণের বিরুদ্ধে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
রবিবার জার্মানির বার্লিনে তিন দিনব্যাপী ওয়ার্ল্ড হেলথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওর বক্তৃতায় এ বিষয়ে সতর্ক করেন সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। খবর এএফপির।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এটাই স্বাভাবিক যেকোনো দেশ তাদের নাগরিকদের রক্ষা করতে চায়। তবে আমাদের কার্যকর ভ্যাকসিন থাকলে সেটির অবশ্যই কার্যকর ব্যবহার করতে হবে। আর এটি বাস্তবায়নের সর্বোত্তম উপায় হলো- কিছু দেশের সমস্ত লোকের চেয়ে সমস্ত দেশে কিছু লোককে টিকা দেয়া।
টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, টিকার জাতীয়তাবাদ মহামারিকে দীর্ঘায়িত করবে, কমাবে না। করোনা মহামারি থেকে উদ্ধার পাওয়ার জন্য বৈশ্বিক ঐক্যের ওপর জোর দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এ প্রসঙ্গে তিনি দরিদ্র দেশগুলোর টিকার ন্যায্য প্রাপ্তি নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্বজুড়ে বিজ্ঞানীরা করোনার একটি কার্যকর ও নিরাপদ টিকা তৈরির লক্ষ্যে অনেকটা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। এরই মধ্যে সাধারণের জন্য টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে রাশিয়া ও চীন। তবে তাদের টিকার অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











