করোনা টিকার ন্যায্য বণ্টন চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের টিকার বিশ্বব্যাপী ন্যায্য বণ্টনের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস। চীনে করোনার প্রথম ঘটনা প্রকাশের এক বছর উপলক্ষে বুধবার দেয়া এক ভিডিওবার্তায় এমন আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।
টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, বিশ্বের যেকোনো জায়গায় ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য টিকার ন্যায্য বণ্টন নিশ্চিত করতে হবে। খবর রয়টার্সের
এসময় তিনি বিশ্বে টিকার সঠিক বণ্টনে নেয়া উদ্যোগ কোভ্যাক্সের জন্য ৪ বিলিয়ন ডলার অর্থ চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। তিনি বলেন, নতুন বছরে এই চ্যালেঞ্জের কথা আমাদের বলতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, করোনা মহামারির লাগাম টানতে টিকা বড় ধরনের আশা দিচ্ছে। কিন্তু বিশ্বকে রক্ষায় সব জায়গায় ঝুঁকিতে থাকা সব মানুষ যাতে করেনার টিকা পায়, তা অবশ্যই নিশ্চিত করতে হবে। যে দেশগুলোর টিকা কেনার সক্ষমতা আছে, শুধু সেখানেই টিকা দিলে হবে না।
কোভ্যাক্সের উদ্যোগের যৌথ নেতৃত্বে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দ্য কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপআই) ও দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স (গ্যাভি)।
কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
করোনা মহামাহির দ্বিতীয় ঢেউ চলছে বিশ্বে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু ১৮ লাখ ছাড়িয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২ কোটি এবং মৃত্যু সাড়ে তিন লাখ ছাড়িয়েছে।
এরই মধ্যে রাশিয়া ও চীন তাদের নিজস্ব টিকা গণহারে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন সংস্থা ফাইজারের টিকার প্রয়োগ শুরু করেছে বেশ কয়েকটি দেশ। বুধবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



