ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২০:০৮:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনা: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, নতুন আক্রান্ত ৪১৮

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০২ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ জন। নতুন করে শনাক্ত হয়েছে ৪১৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৯ জন রোগী।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৩ হাজার ৪৭৬টি নমুনা। এই নমুনার মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৪১৮ জনের মধ্যে। এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৫ হাজার ৪১৬ জন। এ পর্যন্ত পরীক্ষা করেছি ৪৬ হাজার ৫৮৯ জন। গতকালের নমুনা সংগ্রহ ছিল ৩ হাজার ৬৮০টি।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৪৫ জন। সুস্থ হয়েছেন ৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২২ জন। যারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই ৯ জন তাদের মধ্যে সুস্থ। আমাদের বেশির ভাগ আক্রান্ত ব্যক্তি বাড়িতে থেকে চিকিৎসা নেন এবং তারা সুস্থ হয়ে যান। সেই তথ্যটা এখানে আমরা দেই না। যারা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় যান তাদের তথ্যটাই দেই।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩০৯ জন, মৃত্যু হয় ৯ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৫০৩ জন, মারা যায় ৪ জন। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৪১৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মাত্র ১৬ দিনের ব্যবধানে বিশ্বে আরও ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। রবিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ২৭৬।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা গত ১০ এপ্রিল ১ লাখ অতিক্রম করেছিল। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৯ লাখ ২০ হাজার ৯২০ জন। এদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ৮০ হাজার ৬৮২ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৮৬৩ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮ লাখ ৩৬ হাজার ৯৬২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ৩ হাজার ২৭৬ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।

নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্ব্যাপী করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে।