ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৯:২৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

করোনা নিয়ন্ত্রণে দুই হাজার ৩৪০ কোটি ডলার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৩ এএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা নিয়ন্ত্রণে আগামী এক বছরে আরও দুই হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার অর্থের প্রয়োজন হবে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে সংস্থাটি।


ডব্লিউএইচও প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস জানান, করোনা ঠেকাতে চিকিৎসা সামগ্রীর উন্নয়ন, উৎপাদন, ক্রয় এবং বন্টনে এই অর্থ ব্যয় করা হবে। যাতে আগামীতে ৫০ লাখ মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়।

বিশ্বজুড়ে করোনার টিকা ব্যবস্থায় ব্যাপক বৈষম্য রোধেও এই অর্থ কাজে লাগবে জানিয়ে তিনি বলেন, এ জন্য বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির জোট জি-টোয়েন্টিভুক্ত দেশগুলোসহ অন্য দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে।