ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২:৩৩:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

করোনা নিয়ে আজ ব্রিফিং করবে না আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিং আজ হচ্ছে না। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।জানা যায়, আজ স্বাধীনতা দিবস হওয়ায় ব্রিফিং না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনা নিয়ে বাংলাদেশের সর্বশেষ তথ্য জানাতে নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে আসছে আইইডিসিআর। সর্বশেষ গতকাল ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন পাঁচজন, সুস্থ হয়েছেন ৭ জন এবং চিকিৎসাধীন ২৭ জন।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ হাজার ২০০ জন এবং আক্রান্তের সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৯০৫ জন। অপরদিকে, ১ লাখ ১৪ হাজার ২১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩০৬ জন। এর মধ্যে ইতালিতেই মৃত্যু হয়েছে ৬৮৩ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৩১ জন নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি