করোনা: পর্তুগালে জরুরি অবস্থা বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
যে দেশটি কোভিড-১৯ মোকাবেলায় বিশ্বের কাছে মডেল হিসেবে উপস্থাপিত হয়েছিল, সেই পর্তুগালই আজ করোনা মোকাবেলায় ধুকছে। প্রতিদিনই বাড়ছে নতুন সংক্রমণ ও মৃতের সংখ্যা। প্রায় ১ কোটি জনগণের দেশ পর্তুগালে ইতোমধ্যেই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১১ হাজারের ওপরে। এই মুহূর্তে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের হার এই দেশটিতে।
হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সগুলোর দীর্ঘলাইন, কিছু কিছু হাসপাতালে মারাত্মক অক্সিজেন সঙ্কট দেখা দিছে। বিপুল সংখ্যক লোক আইসিইউতে থাকায় পর্যাপ্ত ভেন্টেলেটরের সংকুলান হচ্ছে না। হাসপাতালগুলোয় রক্তের সঙ্কট মোকাবেলায় দেশে স্বেচ্ছায় রক্তদানের ক্যাম্পেইন শুরু হয়েছে।
পর্তুগালের বৃহত্তম দৈনিক সংবাদপত্র পাব্লিকোর পরিচালক ম্যানুয়েল কারভালহো বলেন, প্রধান হাসপাতালগুলোয় অসুস্থ মানুষের ভীড় ক্রমশই বাড়ছে। ডাক্তার আর নার্সদের মধ্যে অনেকেই করোনায় আক্রান্ত। এমতাবস্তায় সমস্ত মানুষের যত্ন নেয়া ক্রমশ অসম্ভব হয়ে উঠছে। পরিস্থিতি সত্যই ভয়াভহ এবং উন্নতির কোনো লক্ষণও নেই। বাধ্য হয়ে অবসরপ্রাপ্ত নার্স ও ডাক্তারদেরকে কাজে যোগদানে আহ্বান করা হয়েছে ।
এ অবস্থায় পর্তুগাল সরকার আগে থেকেই চলমান জরুরি অবস্থা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। স্কুলগুলো ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। বর্ডার নিয়ন্ত্রণে এসেছে কড়াকড়ি। পর্তুগিজ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া দেশের বাইরে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র পর্তুগিজ নাগরিক এবং রেসিডেন্ট হোল্ডাররা দেশে আসতে পারবেন। স্পেনের সাথে পানিপথ ও রেলপথ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










