করোনা প্রতিরোধে দেশে সব ধরনের সমাবেশ নিষেধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
করোনা প্রতিরোধে দেশে সব ধরনের সমাবেশ নিষেধ
দেশে করোনাভাইরাসের আরও ছড়িয়ে পড়া রোধ করতে সরকার সব ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
সেই সাথে যাদের জ্বর, কাশি, সর্দি বা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ার অন্যান্য লক্ষণ আছে তাদের পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পরিবারের সদস্য ও রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মসজিদে ও অন্যান্য ধর্মীয় স্থাপনায় না যেতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের উচ্চ ও মাঠ-পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে দেয়া বক্তব্যে এসব নির্দেশনা ঘোষণা করেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ অন্যান্য সচিব ও পুলিশের মহাপরিদর্শক সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আহমেদ কায়কাউসের সাথে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব।
সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। পুলিশের উপমহাপরিদের্শকরা (ডিআইজি) বিভাগীয় কমিশনারদের সাথে এবং পুলিশ সুপার ও সিভিল সার্জনরা জেলা প্রশাসকদের সাথে ছিলেন।
মাঠ প্রশাসনের উদ্দেশে মুখ্যসচিব বলেন, ‘সব প্রকার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আপনাদের অবশ্যই তা নিশ্চিত করতে হবে।’
গণপরিবহন চলাচল বিষয়ে আহমেদ কায়কাউস বলেন, এ বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। ‘বরং, জ্বর, কাশি ও সর্দি থাকা ব্যক্তিদের গণপরিবহন এড়িয়ে চলতে বলা হয়েছে। এমনকি এমন লক্ষণ থাকা পরিবহন শ্রমিকদেরও কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।’
তিনি জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সরকারের নীতি হলো লকডাউন নয়, বরং ব্যবস্থা নেয়া।
দেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়া রোধে মাঠ প্রশাসনকে হোম কোয়ারেন্টাইন বিধি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেন মুখ্যসচিব। ‘কেউ যদি হোম কোয়ারেন্টাইন বিধি লঙ্ঘন করেন তবে কঠোর আইনি ব্যবস্থা নিন।’ এ বিষয়ে নজরদারি জোরদার করারও নির্দেশ দেন মুখ্যসচিব।
গত তিন মাসে বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের তালিকা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নজরদারি জোরদার এবং হোম কোয়ারেন্টাইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য জেলা ভিত্তিক তালিকা বৃহস্পতিবার প্রতিটি জেলায় পাঠানো হয়েছে।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব হোম কোয়ারেন্টাইন লঙ্ঘনকারীদের দণ্ডবিধির ২৬৯ ধারায় শাস্তি দিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










