করোনা: বিশ্বে একদিনে আরও ১৫ হাজার প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১ মে ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ হাজার ৯৯০ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৬০২ জন। গত ২৪ ঘন্টায় বিশ্বে ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১ কোটি ৮০ লাখ মানুষকে। শনিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা ৪৫ মিনিটে আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের বিশ্ব করোনা পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ২০ লাখ ২ হাজার ৩৬৫ জন। এরমধ্যে মারা গেছেন ৩১ লাখ ৯৩ হাজার ৬৫৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ কোটি ৯২ লাখ ৭১ হাজার ৪৭ জন।
বিশ্বে করোনায় সর্বাধিক শনাক্ত ও মৃত্যুর তালিকায় এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৩ হাজার ৯৭৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৫৫ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ১৪২ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন শনাক্ত রোগী ৫৮ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৭৭২ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরেই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ছাড়িয়ে শনাক্ত হয়েছে ৪ লাখেরও বেশি রোগী। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৫২২ জন করোনা রোগী।
এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯৪ জনের। মোট মৃত্যু বেড়ে দাাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৮৩৫। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ৩ জন।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার ৯৬২ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ২৮৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৫৩৮ জন।
চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৬ লাখ ১৬ হাজার ৬৮৯ জন রোগী। এরমধ্যে মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৫১৪ জন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৪০ হাজার ১৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৭৬ জন আর শনাক্ত ২৪ হাজার ২৯৯ জন।
রাশিয়াকে টপকে শনাক্তের দিক দিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তুরস্কের নাম। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৮ লাখ ২০ হাজার ৫৯১ জন। এরমধ্যে মারা গেছেন ৪০ হাজার ১৩১ জন। সুস্থ হয়েছেন ৪৩ লাখ ২৩ হাজার ৮৯৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৯৪ জন আর শনাক্ত ৩১ হাজার ৮৯১ জন।
ফলে করোনাভাইরাস শনাক্তের তালিকায় ষষ্ঠ স্থানে নেমে গেছে রাশিয়া। এরপরে সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১১ হাজার ৪৫০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন রোগী।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










