করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন কমলা হ্যারিস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
টিকা নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মঙ্গলবার তিনি ভ্যাকসিন গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি টেলিভিশনে লাইভ দেখানো হয়েছে।
ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ (এনআইএইচ) থেকে ভ্যাকসিন গ্রহণের সময় তিনি আমেরিকানদের ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন।
কমলা হ্যারিস বলেন, ‘আপনার পালা এলে প্রত্যেককে আমি ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানাতে চাই। সময় হলে প্রত্যেকেই ভ্যাকসিন গ্রহণ করুন। এটা আপনাদের জীবন বাঁচাবে।’
এর আগে গত ২৯ ডিসেম্বর ওয়াশিংটনের ইউনাইটেড মেডিকেল সেন্টারে (ইউএমসি) ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন তিনি। দেশবাসীকে ভ্যাকসিন নিতে উৎসাহ দিতে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে। প্রথমবার ভ্যাকসিন নেয়ার পর কমলার প্রথম প্রতিক্রিয়াই ছিল, ‘ভ্যাকসিন নেওয়া খুব সহজ তো!’ নার্সকে ধন্যবাদ দিয়ে তিনি হাসিমুখে বলেন, ‘তেমন একটা ব্যথা লাগেনি।’
গত ডিসেম্বরে জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয়া হয়। গত কয়েক সপ্তাহে প্রতিদিন কয়েক লাখ মানুষকে ভ্যাকসিন দিচ্ছে মার্কিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে তার কার্যালয়ের প্রথম ১০০ দিনে দিনে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেবে তার প্রশাসন। এদিকে হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাইডেন প্রশাসন আরও ২০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন কেনার বিষয়ে কাজ করে যাচ্ছে।’
চলতি গ্রীষ্মের মধ্যেই ৬০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করা হবে এবং ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দেশটির খাদ্য এবং ওষুধ প্রশাসন গত ডিসেম্বরে জরুরি ব্যবহারের জন্য ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেয়। এই দুই ভ্যাকসিনের আরও ১০ কোটি করে অর্থাৎ মোট ২০ কোটি ডোজ কেনার জন্য কাজ করছে বাইডেন এবং হ্যারিস প্রশাসন।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










