ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৪:৩৭:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

করোনা ভ্যাকসিন নিলেন ১০৮ বছরের ইতালীয় নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

করোনা ভ্যাকসিন নিলেন ১০৮ বছরের ইতালীয় নারী

করোনা ভ্যাকসিন নিলেন ১০৮ বছরের ইতালীয় নারী

ইতালির শতবর্ষ বয়সী এক নারী করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। কোভিড-১৯ রোগের সংক্রমণ থেকে সেরে ওঠার কয়েক মাস পর তিনি এ ভ্যাকসিন পেলেন। আর এর মধ্যদিয়ে টিকা নেয়ার ক্ষেত্রে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের অন্যতম হলেন। তার বৃদ্ধ নিবাস সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ওই নিবাসের এক মুখপাত্র এএফপি’কে বলেন, ফাতিমা নেগরিনি (১০৮ বছর) সোমবার মিলানে আন্নি আজুরি সান ফউসতিনো কেয়ার হোমের অন্য বাসিন্দাদের সাথে এ টিকা নেন।
মত্তাও তেসারোলো বলেন, এ নারী এবং সকল অতিথি ও স্টাফের জন্য ভ্যাকসিন পৌঁছালে সেখানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং এ নিবাসে শান্তিপূর্ণ প্রত্যহিক জীবনযাপনে ফিরে যাওয়ার ক্ষেত্রে এটি প্রথম পদক্ষেপ।
গত বছর যখন নেগরিনি এ ভাইরাসে আক্রান্ত হন তখন তার উদ্ধৃতি দিয়ে করির ডেলা সেরা সংবাদপত্র জানায়, ‘সৃষ্টিকর্তা আমাকে ভুলে গেছেন।’
ইতালিতে গত ২৭ ডিসেম্বর করোনাভাইরাস ভ্যাকসিন কর্মসূচি শুরু করার পর এ পর্যন্ত ১১ লাখ ৫০ হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে।