করোনা: যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে কমেছে দৈনিক মৃত্যুহার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনা মহামারি শুরুর পর থেকে যে কয়েকটি দেশ এই প্রাণঘাতী ভাইরাসের দৌরাত্ম্যে বিপর্যস্ত অবস্থায় রয়েছে তাদের মধ্যে অন্যতম দুটি দেশ যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দৃশ্যমান উন্নতি হয়েছে করোনা পরিস্থিতির। দু’টি দেশেই দৈনিক মৃত্যুসংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সেরে ওঠা রোগীদের সংখ্যা সম্পর্কে হালনাগাদ তথ্য দেওয়া করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটারের সোমবারের চার্ট বলছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন ২৭৩ জন, ব্রাজিলে মারা গেছেন ১ হাজার ৩১৬ জন।
একদিন আগে, রোববার যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ছিল ৭৪২ জন; ব্রাজিলে এই সংখ্যা ছিল ২ হাজার ৯৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭৩৬ জন। ব্রাজিলে এই সময়সীমায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৫৭২ জনে।
এদিকে, গত একদিনের ব্যবধানে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে শীর্ষে পৌঁছেছে ভারত। সোমবার ওয়ার্ল্ডোমিটারের চার্টে দেখা যায়, দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৫৩১ জন, মারা গেছেন ২ হাজার ৮০৬ জন। রোববার ভারতে করোনায় মারা গিয়েছিলেন ২ হাজার ৭৬৭ জন করোনা রোগী।
বিশ্বজুড়ে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ৩৪৪ জন। এদের মধ্যে ১ কোটি ৯২ লাখ ৩০ হাজার ৮৫৩ জন (৯৯ দশমিক ৪ শতাংশ) ভুগছেন মৃদু উপসর্গে, গুরুতর অবস্থায় আছেন ১ লাখ ১০ হাজার ৪৯১ জন (দশমিক ৬ শতাংশ)।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী সার্স-কোভ-২ ভাইরাস, যা বিশ্বে সাধারণভাবে পরিচিতি পায় করোনাভাইরাস নামে। শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি।
যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যদিও অভিযোগ করে আসছে, চীনের গবেষণাগারে এই ভাইরাসটি কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে, তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলছে, প্রাকৃতিকভাবেই আবির্ভাব ঘটেছে সার্স-কোভ-২ ভাইরাসটির।
গত বছর ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে। ২০২০ সালের প্রথম সাত-আট মাসে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক আক্রান্ত ও মৃত্যুর পর ওই বছরের শেষ দিকে কিছুটা কমে এসেছিল করোনা সংক্রমণ। এর মধ্যে বিভিন্ন কোম্পানির করোনা প্রতিরোধী টিকা বাজারে এসে যাওয়ায় গণটিকাদান কর্মসূচিও শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ।
তবে গত মার্চ থেকে বিভিন্ন দেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ফের ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ পার করছে দক্ষিণ এশিয়া।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










