করোনা শনাক্তে আর নমুনা নেবে না আইইডিসিআর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ৪ মে ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
শুরু থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের কাজ করে আসা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এখন থেকে আর নমুনা সংগ্রহ করবে না। করোনার সংক্রমণ পরিস্থিতির গুরুত্বপূর্ণ সময়ে রোগ পরীক্ষার মূল সমন্বয়ের দায়িত্ব থেকে সরে গিয়ে প্রতিষ্ঠানটি এখন থেকে পুরোদমে গবেষণায় মনোযোগ দেবে। গবেষণার প্রয়োজন হলেই কেবল করোনার নমুনা নেবে তারা। এখন থেকে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়ে বলেন, সারাদেশে কোভিড-১৯ সংক্রমণের মাত্রা বেড়ে গেছে। ভবিষ্যতে এটা আরো বাড়তে পারে- এমন সম্ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বর্তমান উপদেষ্টা ডা. মুশতাক হোসেন জানান, গতকাল রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে আইইডিসিআর শুধু গবেষণার অংশ হিসেবে নমুনা সংগ্রহ করবে। রোগীর রোগ নির্ণয়ের জন্য স্যাম্পল সংগ্রহ আইইডিসিআরের কাজের মধ্যে পড়ে না। আসলে আইইডিসিআর এপিডেমিওলজিক্যাল সার্ভিলেন্সের অংশ হিসেবে নমুনা সংগ্রহ করে।
তিনি আরো বলেন, হাসপাতালগুলোয় এখন পরীক্ষার সুবিধা আছে। এজন্য কমিউনিটি লেভেলে রোগ নির্ণয়ের জন্য যে নমুনা পরীক্ষা, তার দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে নিয়েছে। তারা এখন থেকে নমুনা সংগ্রহ করবে এবং আইইডিসিআরের বাইরে অন্য ল্যাবরেটরিতে পরীক্ষা করবে।’
ডা. মুশতাক বলেন, অন্যান্য ল্যাবরেটরিতে যে নমুনা পরীক্ষা চলছে, তার একটা অংশ আইইডিসিআর পুনরায় পরীক্ষা করবে। বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেফারেন্স ল্যাবরেটরি হিসেবে কোয়ালিটি কন্ট্রোলের জন্য। যেসব নেগেটিভ রেজাল্ট হয় সেগুলো পুনরায় পরীক্ষা করবে আইইডিসিআর।
গত বছরের শেষ দিকে চীনের উহান শহরে শুরু হয় করোনাভাইরাস। বাংলাদেশে এটির প্রথম অস্তিত্ব মেলে গত ৮ মার্চ। করোনাভাইরাস প্রতিরোধে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আইইডিসিআর। এখন দেশে ৩১টি গবেষণাগারে করোনা পরীক্ষা হচ্ছে, তাই নিজেদের নিয়মিত কাজে ফিরে গেল প্রতিষ্ঠানটি।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











