করোনা: ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
ফাইল ছবি
করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কাদের বলেন,‘ আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সকলের প্রতি অনুরোধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন। যখন যেটা বলতে হবে, আর যখন যেটা করতে হবে সেটা যথাসময়েই করা হবে।’
‘প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার জাতির উদ্দেশ্যে ভাষণে এসে সেসব করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন,’ যোগ করেন তিনি।
‘শেখ হাসিনার সরকার সচেতন এবং প্রস্তুত’ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যখন যে ব্যবস্থা নেওয়া দরকার তখন সেটা নেওয়া হবে।’
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের প্রয়োজনীয় সরঞ্জাম নেই বলে অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, ‘নেই এই কথাটা ঠিক নয়, ঘাটতি আছে। তবে সংগ্রহ করার জন্য জরুরি পদক্ষেপ নেয়া হয়েছে। সবকিছুর জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা আছে।’
প্রসঙ্গত, বাংলাদেশে গত রবিবার পর্যন্ত করোনাভাইরাসে ২৭ জন আক্রান্তের তথ্য জানিয়েছে সরকার। যাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন সুস্থ হয়েছেন।
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











