কর্মজীবী মায়ের সংগ্রামে মেহজাবীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভেসে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরি। তিনি ‘অনন্যা’ নামে একটি নাটকে কর্মজীবী মায়ের গল্পে অভিনয় করেছেন। তাতে মিলেছে ব্যাপক সাড়া। রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টায় তার ভেরিফায়েড ফেসবুকে নাটকটির লিংক শেয়ার করে একটি পোস্ট করেন।
ক্যাপশনে লিখেন, জীবনে এগিয়ে যাওয়ার পথটা নারীর জন্য একটু বেশিই কঠিন। পরিবার না ক্যারিয়ার এই সমীকরণে বারবার আটকে যায় তাদের স্বপ্ন। কিন্তু বাধা অতিক্রম করে তবু নারী প্রতিবার সামনে পা বাড়ায়, হয়ে ওঠে একেকজন অনন্যা! এমন হাজারো কর্মজীবী মায়ের চেপে রাখা কথা আর আত্মত্যাগের গল্প নিয়ে তৈরি হয়েছে লাক্স নিবেদিত নাটক 'অনন্যা'। আপনারও কি জীবনে এমন গল্প আছে? শেয়ার করুন আমাদের কমেন্ট সেকশনে।
১৬ ডিসেম্বর বিজয় দিবস ‘অনন্যা’ মুক্তি পেয়েছে ‘সিনেমাওয়ালা’ ইউটিউবে। মুক্তির পর ইউটিউব থেকে আড়াই মিলিয়ন ভিউ হয়েছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে শুরুর দিকেই জায়গা করে নিয়েছে নাটকটি। কমেন্ট বক্স ভরে গেছে অসংখ্য মন্তব্যে। এর আগে নাটকটির তিন মিনিটের একটি ক্লিপস মেহজাবীন তার ফেসবুকে পোস্ট করেছেন। খুব অল্পসময়ে হাজার হাজার শেয়ার হয়েছে ক্লিপসটি। ইতিবাচক সাড়া মিলেছে নাটকটির। অনেক নারীর জীবনের সঙ্গে মিলে গেছে নাটকটির গল্প।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ








