ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৯:৫৩:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

কলকাতায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শেখ রেহানা ও পুতুলের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ১ মার্চ ২০২০ রবিবার

কলকাতায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শেখ রেহানা ও পুতুলের শ্রদ্ধা

কলকাতায় বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শেখ রেহানা ও পুতুলের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা এবং তার নাতনি সায়মা ওয়াজেদ হোসেন কলকাতায় বেকার হোস্টেলে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শুক্রবার শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় তারা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিববর্ষ উদযাপনের প্রাক্কালে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ রেহানা এবং সায়মা ওয়াজেদ হোসেন কলকাতায় যান।

উল্লেখ্য, ১৯৪২ সালে কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমানে মাওলানা আজাদ কলেজ) অধ্যায়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর রুমে বাস করতেন বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একই কলেজ হতে বিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর রুম ‘বঙ্গবন্ধু স্মারক জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এই কলেজে অধ্যয়নের সময় বঙ্গবন্ধু দুর্ভিক্ষ পীড়িত মানুষের পাশে দাঁড়ান এবং রিলিফ বিতরণ করেন। হলওয়ে মনুমেন্ট আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশনেন এবং দাঙ্গার বিরুদ্ধে মানুষকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে কাজ করেন। তার জীবনের রাজনৈতিক কর্মকাণ্ডের বড় অধ্যায় এখানে রচিত হয়েছে।