ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২১:৩৬:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

কলম্বিয়ায় মাটিধসে ৩৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৯ শুক্রবার

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে মাটিধসে বাড়ি-ঘর বিধ্বস্ত হয়ে সর্বশেষ ৩৩ জন নিহত হয়েছেন। দেশটির উদ্ধার কর্মকান্ডের সাথে জড়িত কর্মকর্তারা গতকাল এ তথ্য জানান।

দেশটির দুর্যোগ ও ঝুঁকি সংস্থা জানায়, দুর্ঘটনার পাঁচদিন পর অজ্ঞাত আরো মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা বিধ্বস্ত বাড়ি-ঘর থেকে মাটি সরানোর পর রজাস এলাকার একটি বাড়ি থেকে ২৮ জন বয়স্ক ও ৫ শিশুর মরদেহ উদ্ধার করেছে।

মধ্য মার্চ মাস থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের মৌসুমে এটাই সবচেয়ে বড় ধরনের মাটিধসের ঘটনা। দুর্ঘটনায় জিরারডো টরেস (৫০) নামের এক ব্যক্তি তার পরিবারের ১৩ জন সদস্যকে হারিয়েছেন।

মাটিধসের কারণে কলম্বিয়ার প্রতিবেশি দেশ ইকুইডোরের সাথে গুরুত্বপূর্ণ মহাসড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
গত রোববার দেশটির ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট মাটিধসে ৮টি বাড়ি ধসে যায়।

এই বিভাগের জনপ্রিয়