কলা পাতায় খাওয়ার এত গুণ!
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
একটা সময় গ্রাম গঞ্জে বড় ধরনের কোন অনুষ্ঠান হলেই তার খাবার পরিবেশন করা হত কলাপাতায়। এখন অবশ্য বিয়ে বাড়িতে কলাপাতায় খাবার পরিবেশনের রেওয়াজ উঠেই গিয়েছে।
কলাপাতায় খাওয়া সবচেয়ে লাভজনক ও সস্তা বিকল্পগুলোর একটি। প্রচুর মানুষকে একসঙ্গে খাওয়াতে বাড়তি খরচের বোঝা নিয়ে চিন্তা করতে হয় না। শুধু কলা গাছ থেকে কয়েকটি পাতা কেটে এনে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে খাবার সাজালেই হয়ে যায়।
জানেন কি কলাপাতায় খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী?
আসুন জেনে নিন কলাপাতায় সম্পর্কে...
১) শ্বাসকষ্ট, সর্দি-কাশিতে কলাপাতার রসে খুব উপকার মেলে। চর্মরোগ, আমাশা, কোষ্ঠকাঠিন্য, রক্তাল্পতায় কলাপাতার রস অত্যন্ত কার্যকরী। তাছাড়া, লিভারের সমস্যার সমাধানেও কলাপাতার রস খুব উপকারী।
২) কলাপাতায় খাওয়া বঙ্গ সমাজের রীতি। শুধু বঙ্গ সমাজ কেন? দক্ষিণ ভারতেও কলাপাতায় খাওয়ার প্রচলন আছে। এখনও অনেক অনুষ্ঠানে ব্যবহার করা হয় কলাপাতা। কলাপাতায় খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী।
৩) স্টিলের বা কাচের প্লেট সাবান জল দিয়ে খুব ভাল করে ধোওয়ার পরেও সাবানের রাসায়নিক কণা প্লেটে লেগে থাকতে পারে। কিন্তু কলাপাতা সাবান দিয়ে ধোওয়ার প্রয়োজন নেই। তাই কলাপাতায় খাবার খেলে তা থাকে রাসায়নিকমুক্ত।
৪) কলাপাতায় পলিফেনল নামের একটি অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে। গ্রিন টি-তেও থাকে এই পলিফেনল। যখন কলাপাতায় খাবার পরিবেশন করা হয়, তখন খাবারের সঙ্গে এই পলিফেনল মিশে শরীরে প্রবেশ করে। এই পলিফেনল যুক্ত খাবার খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
৫) কলাপাতা পরিবেশ বান্ধব। এটি খুব সহজেই মাটির সঙ্গে মিশে যায়। তাই পরিবেশ দূষণেরও কোনও আশঙ্কা থাকে না।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল







