কাঁচা আমের মজার ৩ আচার
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৬ মে ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
কাঁচা আমের মরসুম চলছে। লবণ-মরিচ দিয়ে টক-মিষ্টি স্বাদের আম খাচ্ছেন অনেকেই। আচারপ্রেমীরা আবার বছরজুড়ে কীভাবে কাঁচা আমের স্বাদ পাওয়া যায় সেই ফন্দি আঁটছেন। আম দিয়ে হরেক পদের আচার তৈরি করা যায়। এমনই মজার তিনটি আচারের রেসিপি আজ জেনে নিন-
আম-পেঁয়াজের ঝুরি আচার
উপকরণ
কাঁচা আমের ঝুরি- এক কাপ
পেঁয়াজ কুচি- এক কাপ
জিরা গুঁড়া- দুই চা চামচ
কালোজিরা গুঁড়া- আধা চা চামচ
সরষে গুঁড়া- এক টেবিল চামচ
মরিচ গুঁড়া- দুই চা চামচ
সরিষার তেল- আধা কাপ
লবণ- পরিমাণ মতো
প্রণালি
আমের ঝুরি আর পেঁয়াজের কুচি আলাদাভাবে একদিন রোদে ভালোভাবে শুঁকিয়ে নিন। তারপরের দিন বাকিসব উপকরণ দিয়ে, ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে বোতলে ভরে কয়েক দিন রোদে দিতে হবে।
আমের নোনতা আচার
উপকরণ
আমের টুকরো- ৪ কাপ
লবণ- ২ চামচ
কালোজিরা গুঁড়া- ১ চা-চামচ
শুকনা মরিচ- ৩টা
মৌরি গুঁড়া- আধা চা চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
পাঁচফোড়ন- ১ চা চামচ
সরষের তেল- ২ কাপ
প্রণালি
আমের খোসা ফেলে লম্বা টুকরো করে লবণ পানিতে ৫ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে এতে হলুদ ও প্রয়োজনমতো লবণ মেখে কড়া রোদে কয়েক ঘণ্টা রাখুন। মৌরি গুঁড়া ও কালোজিরার গুঁড়া দিয়ে আবার রোদে দিন।
শুকনা নরম আম বোতলে ঢুকিয়ে নিন। গরম তেলে পাঁচফোড়ন ভেজে তেল ও পাঁচফোড়ন আমের বোতলে ঢেলে দিন। কয়েক দিন বোতলের মুখে পাতলা কাপড়ে বেঁধে রোদে রাখুন।
খোসাসহ আমের আচার
উপকরণ
আম- ১০টা
সরষে বাটা- ২ চামচ
পাঁচফোড়ন বাটা- ১ চামচ
সিরকা- আধা কাপ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
মরিচ গুঁড়া-১ চা চামচ
লবণ- স্বাদমতো
চিনি- ১ কাপ
তেজপাতা- ২টা
শুকনা মরিচ- ৩টা
সরষের তেল- ১ কাপ
প্রণালি
আম খোসাসহ টুকরো করে হলুদ ও লবণ মাখিয়ে ৮-১০ ঘণ্টা রোদে দিন। এবার হলুদ, মরিচ, সরষে, পাঁচফোড়ন ও অর্ধেক সিরকা আমের সঙ্গে মিশিয়ে আবার রোদে দিন।
শুকিয়ে এলে বাকি সিরকা, চিনি, তেজপাতা ও শুকনা মরিচ দিয়ে বোতলে ঢুকিয়ে রোদে দিন। তেল ভালোভাবে গরম করে ঠান্ডা হলে আচারের বোতলে ঢেলে কয়েক সপ্তাহ রোদে রাখুন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






