কাঁচা মরিচের আড়তে মধ্যরাতে ভোক্তা অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বেশ কিছুদিন ধরে সারাদেশে আলোচনার কেন্দ্রে বসে আছে কাঁচা মরিচ। কাঁচামরিচের দামের ঝাঁজ যেন কমছেই না। আমদানির পরও নিয়ন্ত্রণে আসেনি কাঁচামরিচের বাজার।
ভারত থেকে কাঁচামরিচ আসার পরদিন দাম কমে অর্ধেকে নেমেছিল। কিন্তু এ দর স্থায়ী হয়নি। পরদিনই আবার কেজিতে ৮০ থেকে ১০০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে।
এমন অবস্থায় কাঁচা মরিচের ঝাঁজ কমাতে বাজার নিয়ন্ত্রণে রাখতে মধ্যরাতে রাজধানীর পাইকারি কাঁচাবাজার কারওয়ান বাজারের কাঁচা মরিচের আড়তে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার রাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ঢাকা জেলা) আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রধান কার্যালয়) মো. শরিফুল ইসলাম ও সোহেল চাকমা।
কর্মকর্তাদের সঙ্গে অভিযানে গিয়ে দেখা যায়, প্রথম দোকানে চালান না থাকায় তাদেরকে সতর্ক করা হয়। আগামী বুধবার ভোক্তা অধিদপ্তরে ব্যবসায়ীদের নিয়ে একটি মিটিং করার কথা রয়েছে, সেখানে আসতে বলা হয়েছে।
দ্বিতীয় দোকানিকেও সতর্ক করা হয়। অভিযানিক দল বাজারে মোট তিনটি দোকান ঘুরতে পারে। কেননা অভিযানের খবরে ব্যবসায়ীরা আর মরিচ বাজারে আনেননি। অভিযানিক দল দোকানগুলো ঘুরে দেখতে পায়, একই মরিচ একজন ৩০০ টাকা, অন্যজন ৩২০ টাকা এবং আরেকজন ৩৫০ টাকা দাম হাঁকছেন। কিন্তু কারও কাছেই দালিলিক কোনো প্রমাণ নেই, পুরো ব্যবসাটাই চলছে মৌখিকভাবে। অভিযান করার মতো আর কোনো দোকান না থাকায় পরে অভিযান সমাপ্ত করা হয়।
পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, অতি বৃষ্টি ও খরার কারণে এবার দেশে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। অন্যদিকে, ভারত থেকেও পর্যাপ্ত আমদানি হচ্ছে না। আমদানি করা কাঁচামরিচের দর পড়ছে ৩০০ টাকার বেশি।
এর বাইরেও আমাদের পরিবহন খরচ, এখানের ভাড়া সব মিলে আমাদের কাঁচা মরিচ বিক্রি করতে হবে। শুধু অভিযান চালালেই হবে না, সবকিছু বিবেচনা করতে হবে।
এ ছাড়া পচনশীল পণ্য হওয়ার কারণে পথিমধ্যে কিছু নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি পরিবহনসহ রাস্তায় নানা খরচ আছে। এসব কারণে কাঁচামরিচের দাম বাড়ছে।
অভিযান শেষে আব্দুল জব্বার মণ্ডল সংবাদ মাধ্যমকে বলেন, আজকে আমাদের উদ্দেশ্য ছিল মরিচগুলো কোথা থেকে আসছে, কেমন দামে আসছে এবং সেগুলো এখানে এসে কত দামে বিক্রি হচ্ছে ও এই প্রক্রিয়ার মাঝে কোনো কারসাজি আছে কি না সেটি দেখা। আজকে দেখলাম, এই বিষয়ে একটি প্রতিবেদন অফিসে জমা দেয়া হবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি





