কাউকে ছাড়াই জেলখানায় নারীর সন্তান প্রসব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
একা একা দুঃসহ প্রসব বেদনা সহ্য করে ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কয়েদি। এ ঘটনায় সমালোচনার ঝড় বইছে। এমনকি ঘটনাটির জেরে জেলখানার নিয়মে পরিবর্তনও এনেছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের কলারাডো অঙ্গরাজ্যের ডেনভারের একটি জেলখানায় ২০১৮ সালের ৩১ জুলাই এ ঘটনা ঘটে। তবে সম্প্রতি ঘটনাটির ভিডিও প্রকাশ এবং মামলা হওয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, সানসেজ নামের সন্তানসম্ভবা ওই নারী জেলখানার হাসপাতালের একটি সেলে ছিলেন। ওই সেলেই কারো সহায়তা ছাড়া সন্তান প্রসব করেন সানসেজ।
সানসেজের আইনজীবীর সরবরাহ করা ভিডিওতে দেখা গেছে, একবার দায়িত্বরতদের কাছে সহায়তা চান সাননসেজ। এরপর ব্যথা নিয়ে সানসেজ একটি সরু বিছানায় শুয়ে পড়েন। কর্তৃপক্ষকে জানানোর পাঁচ ঘণ্টা পর ওই সরু বিছানাতে কারো সহায়তা ছাড়াই ছেলের জন্ম দেন সানসেজ। এরপর সেখানে একজন নার্স যান এবং তার ছেলেকে কোলে নেন।
তার রক্তক্ষরণ এবং পানি প্রবাহের কথা কর্তৃপক্ষকে জানানোর পরও অ্যাম্বুলেন্স না ডাকায় মামলা দায়ের করেছেন সানসেজ।
গত বুধবার দায়ের করা মামলায় বলা হয়েছে, রক্তক্ষরণের পরও অ্যাম্বুলেন্স না ডেকে জেল কর্তৃপক্ষ ‘‘সহায়তার পরিবর্তে নিষ্ঠুরভাবে সুবিধা খুঁজেছে’’। সানসেজের জন্য অ্যাম্বুলেন্স বলাই ছিল, কিন্তু আনুষ্ঠানিকতার দোহাই দিয়ে কর্তৃপক্ষ তা ডাকেনি।
এতে আরও বলা হয়েছে, প্রসবের পর কোন নার্স সানসেজেরে ছেলেকে বেশ কয়েক মিনিট পরিষ্কার করেননি। এমনকি নাড়ি কাটার মতো কোন যন্ত্রও তাদের কাছে ছিল না। দমকলকর্মীরা আসার আগে ১৫ মিনিট নাড়ি কাটা হয়নি।
ডেনেভারের শেরিফ বিভাগ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, এখন থেকে সন্তানসম্ভবা কয়েদিদের যেকোন অবস্থায় প্রয়োজন হলে হাসপাতালে নেয়া হবে। আগে এসব ক্ষেত্রে কয়েদিদের জেলখানার নার্সদের কাছে নেয়া হতো। কিন্তু এখন তাদেরকে হাসপাতালে স্থানান্তরের অনুমতি দেয়া হয়েছে।
এ ঘটনায় সানসেজ কোন মন্তব্য করনেনি। তবে গত বছর ঘটনার পর তিনি একটি টেলিভিশন চ্যানেলকে বলেন জেলখানায় কয়েদিদের ‘‘আবর্জনার’’ মতো দেখা হয়।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ










