কাগজি লেবু চাষে সফলতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৬ পিএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ভোলার লালমোহন উপজেলায় কাগজি লেবু চাষে স্বাবলম্বী হয়েছেন মো. মিরাজ হায়দার নামে এক ব্যক্তি। লালমোহনের কালমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকায় নিজ জমিতে লেবু চাষ করে বছরে প্রায় ছয় লাখ টাকার লেবু বিক্রি করেন তিনি।
সেখান থেকে খরচ বাদে মিরাজ হায়দারের অন্তত পাঁচ লাখ টাকা লাভ হয়। মিরাজ হায়দার চরছকিনা এলাকার শামছুল মাস্টার বাড়ির শাহে আলম কামালের ছেলে।
জানা যায়, ২০১৮ সালে মাত্র ২২টি গাছ নিয়ে নিজ জমিতে কাগজি লেবুর বাগান শুরু করেন মো. মিরাজ হায়দার। এর দুই বছরের মাথায় ২০২০ সালে ঐ বাগানে গাছ বাড়িয়ে করেন চারশত। বাড়ানো হয় জমির পরিমাণও। এরপর ২০২১ সাল থেকে ১৪০ শতাংশ জমিতে বিস্তৃত ঐসব গাছে আসতে শুরু করে লেবু। প্রতি মাসে বাগান থেকে একবার লেবু তোলেন মিরাজ হায়দার। তার বাগানের লেবু মৌসুমে প্রতি হালি ১০ টাকা হলেও অন্য সময় ৪০ টাকা দরে প্রতি হালি বিক্রি হয়। লালমোহনসহ জেলার বিভিন্ন হাটে এসব লেবু বিক্রি করা হয়। মিরাজ হায়দারের লেবু বাগানে বর্তমানে তিনজন শ্রমিক কাজ করেন।
লেবু চাষি মো. মিরাজ হায়দার বলেন, ২০১৮ সালে ২২টি গাছ দিয়ে প্রথম স্বল্প আকারে লেবুর বাগান শুরু করি। ঐ গাছের লেবু বিক্রি করে মোটামুটি ভালো লাভ হয়। এরপর চিন্তা করি বাগানের আয়তন বৃদ্ধি করার। পরে ২০২০ সালে আমার এক ভাইয়ের সঙ্গে পরামর্শ করে তার সহযোগিতায় বাগানে জমির পরিমাণ বাড়িয়ে চারশত লেবুর কলম লাগাই। এর এক বছর পর ২০২১ সালে গাছগুলোতে লেবু আসে। তখন থেকে প্রতি বছর ঐ বাগান থেকে গড়ে ছয় লাখ টাকার লেবু বিক্রি করছি। এখান থেকে খরচ বাদে আমার লাভ হয় অন্তত পাঁচ লাখ টাকা। এছাড়া, আমার এই লেবু বাগানে তিনজন শ্রমিক কাজ করছেন। এতে করে তাদেরও কর্মসংস্থান হয়েছে। আলহামদুলিল্লাহ এই লেবুর আয়ে আমি ভালো আছি।
মিরাজের লেবু বাগানে কাজ করা শ্রমিক মো. জাহাঙ্গীর ও মো. রুবেল বলেন, কয়েক বছর ধরে মিরাজ মিয়ার লেবু বাগানে আমরা কাজ করছি। মাস শেষে এখান থেকে ভালো মজুরি পাচ্ছি। এ আয় দিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার চালাচ্ছি।
অন্যদিকে, চাষি মিরাজের সফলতা দেখে লেবু চাষে উদ্যোগী হচ্ছেন অনেকে। লেবু চাষি মিরাজ হায়দারের প্রতিবেশী খলিল বেপারী ও মো. আলাউদ্দিন বলেন, আমাদের প্রতিবেশী মিরাজ লেবু চাষ করে এখন ভালো টাকা আয় করছেন। তাই আমরাও চিন্তা করছি লেবু বাগান তৈরি করবো। কারণ এখানে কম খরচ ও কম পরিশ্রমে ভালো টাকা আয় করা যায়।
লালমোহন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর চন্দ্র দাস বলেন, মিরাজ হায়দার লেবু চাষে ভালো সফলতা পেয়েছেন। তাকে কৃষি অফিস থেকে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো প্রয়োজনে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করি।
এই কৃষি কর্মকর্তা আরো বলেন, লেবু চাষে খরচ ও পরিশ্রম অনেক কম হয়। বাজারেও লেবুর অনেক চাহিদা থাকে। তাই নতুন করে যদি কেউ আগ্রহী হন, তাদেরকেও কৃষি অফিস থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা মনে করি- সকলে নিজ নিজ অবস্থান থেকে কর্মসংস্থান সৃষ্টি করলে বেকারত্ব কমার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ





