শিল্পীদের কাজ শিল্পচর্চা, রাজনীতি নয়: মম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানান কাজে প্রায়ই দেখা যায় তাকে। নেটদুনিয়াতেও সরব তিনি। এমনকি যেকোনো অন্যায়ের বিরুদ্ধেও আওয়াজ তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায়ও সক্রিয় ছিলেন এ অভিনেত্রী। এবার শিল্পীদের রাজনীতি করা প্রসঙ্গে মন্তব্য করলেন মম।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, একটি রাষ্ট্রে বসবাস করলে নিরপেক্ষ থাকা যায় না। কোনো না কোনো পক্ষের প্রতি সমর্থন থাকেই। এটা স্বাভাবিক, কিন্তু সেটা যেন অন্ধের মতো না হয়। রাজনীতির কারণে শিল্পী অন্ধ হলে পথ দেখাবে কে?
অভিনেত্রী বলেন, শিল্পীদের কাজ শিল্পচর্চা করা। সক্রিয় রাজনীতি শিল্পীদের কাজ নয়। তারা যদি রাজনীতিতে মগ্ন হয়ে পড়েন, তাতে শিল্পচর্চা ব্যাহত হবে। সুবিধা নেওয়ার সংস্কৃতির কারণে কিন্তু ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার শক্তি অনেক ক্ষেত্রে থাকে না।
মম আরও বলেন, আমি সবসময় সত্য এবং ন্যায়ের সঙ্গে ছিলাম ও আছি। শিক্ষার্থীদের এ দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। তাই প্রথম থেকেই আমি তাদের সঙ্গে ছিলাম। রাজপথেও নেমেছি। অনেক জীবনের বিনিময়ে আজ নতুন বাংলাদেশ পেয়েছি। সবাই মিলে এখন সুন্দর একটা দেশ গড়ব।
দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। আমাদের শিক্ষার্থীরা অনেক বিচক্ষণ ও মেধাবী, তাদের ওপর আমার বিশ্বাস আছে। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো অপশক্তি যেন এদের নাগালে আসতে না পারে। এক মাসের রক্তঝরা আন্দোলনে আমাদের এ বিজয়।
আন্দোলন চলাকালীন অভিনয়শিল্পী সংঘ থেকে অব্যাহতি নেওয়ার কারণ উল্লেখ করে মম বলেন, আমার কাছে মনে হয়েছে এখানে থাকার কোনো মানে হয় না, তাই আমি অব্যাহতি নিয়েছি। সিদ্ধান্তটি একেবারেই আমার ব্যক্তিগত ছিল। কিন্তু সংগঠনের কোনো শিল্পীর সঙ্গে আমার খারাপ সম্পর্ক নেই, এখনও সবার সঙ্গেই সুসম্পর্ক আছে।
তবে আমি মনে করি, একেকজনের মতামত থাকতেই পারে, ভালোলাগা থাকতেই পারে, অবস্থান ভিন্ন হতে পারে, তবে কারও কাছ থেকে অন্ধত্ব আশা করি না। কোনো কিছুর প্রতি অন্ধত্ব ভালো না। শিল্পী, কবি, লেখকরা দেশের সম্পদ। তাদের সবাই ভালোবাসেন। সেভাবেই তাদের পথচলা ও কাজ করা উচিত।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক


