কাট মানি প্রতিরোধে পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
মানুষকে জনমুখী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার ছুতোয় কোনো জন প্রতিনিধি বা সরকারি কর্মকর্তা কাট মানি নিলে এবার তাঁদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। মুখ্যমন্ত্রী মমতার দফতর সূত্রে জানা গেছে, এ বিষয়ে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে, হতে পারে যাবজ্জীবন কারাদন্ড। কাট মানি রোধে এবার এই পথেই হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের আইপিসি ৪০৯ ধারায় শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরের কর্মকর্তারা। জনপ্রতিনিধি হিসাবে বিশ্বাসভঙ্গের অপরাধে তাঁদের ফৌজদারি ধারায় শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা । ওই আইনে যে বা যারা ওই ধরণের অপরাধে অভিযুক্ত তাঁদের যাবজ্জীবন কারাদন্ড অথবা মোটা অঙ্কের আর্থিক জরিমানার সঙ্গে অন্ততপক্ষে ১০ বছরের কারাদন্ড হতে পারে। এই সিদ্ধান্ত নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়েছেন তারা।
কাট মানি ইস্যুতে রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতাদের। কোলকাতাসহ বীরভূম, কুচবিহার, জলপাইগুড়ি, বর্ধমান, মালদহ, পুরুলিয়া, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও বিভিন্ন পুর ও পঞ্চায়েত এলাকায় মানুষের ক্ষোভ সামলাতে হচ্ছে তাঁদের।সব জায়গাতেই মানুষ তাঁদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন ।
এর আগে গত ১৮ জুন তৃণমূল কংগ্রেসের একটি দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এতদিন পর্যন্ত যারা সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার অজুহাতে জনগণের কাছ থেকে কাট মানি তুলেছেন তাঁদের তা ফিরিয়ে দিতে হবে । আমার দলে কোনো চোরেদের স্থান নেই । যদি আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিই তাহলে তারা গিয়ে অন্য দলে গিয়ে যোগ দেবে । কোনো কোনো নেতা গৃহ প্রকল্পে বরাদ্দ পাইয়ে দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে ২৫ শতাংশ টাকাও নিয়েছেন বলে খবর এসেছে । এগুলোকে এখনই বন্ধ করতে হবে । যদি কেউ টাকা নিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি সেই টাকা মানুষকে ফিরিয়ে দিন।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











