ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৫৭:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

কাঠমান্ডুতে বাস দুর্ঘটনায় সাত শিশুসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলায় বাস দুর্ঘটনায় সাত শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০ জন।

রবিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৫০ মিটার নিচের সানকুসি নদীতে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর এএফপি।

এই ঘটনায় জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং এএফপিকে বলেন, এখন পর্যন্ত ১৭ জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া, আরো ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালকও আছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুর্ঘটনায় এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে কতজন যাত্রী ছিলো, তার কোনো রেকর্ড ছিলো না। তাই দুর্ঘটনায় কতজন নিখোঁজ আছে, সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়।

খারাপ রাস্তা, অনিয়ন্ত্রিত যানবাহন ও গাড়ির বেপরোয়া গতির জন্য নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে, গত মাসে অপর একটি বাস নদীতে পড়ে ১১ জন নিহত ও আরো শতাধিক মানুষ আহত হয়।

-জেডসি