ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১১:০৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০৮ পিএম, ২৭ জুলাই ২০১৮ শুক্রবার

কানাডায় ক্যালেগরিতে সড়ক দুর্ঘটনায় সামিরা লতিফ লিরা নামে এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। তার বয়স ২৪ বছর। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সামিরা লতিফ লিরা (২৪) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আব্দুল লতিফ খাঁনের মেয়ে। তার মায়ের নাম শামসুন নাহার শিল্পী। এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ের মধ্যে সামিরা ছিলেন বড়, ছেলে অষ্টম শ্রেণিতে পড়ছে।



জানা গেছে, সহপাঠীর সাথে ক্যালেগরি এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারায় লিরার গাড়ি। এ সময় বিপরীতমুখী আরেকটি দ্রুতগামী গাড়ির সাথে তাদের গাড়ির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই লিরা ও তার সহপাঠী মারা যান।



লিরা ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর চার বছর আগে তিনি ‘ফ্যাসিলিটিজ মেইনটেইনেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নিয়ে পড়াশোনা করতে কানাডার একটি কলেজে ভর্তি হন।



কানাডায় আনুষ্ঠানিকতার পর আজ বৃহস্পতিবার লিরার মৃতদেহ ঢাকায় আসার কথা রয়েছে। 

 

এই ঘটনায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শোকের ছায়া নেমে এসেছে। কুয়েতে বাংলাদেশে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানসহ সকল কর্মকর্তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা সামিরার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।