কানাডার গভর্নর জেনারেল হলেন প্রথম কোনো নারী আদিবাসী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
কানাডার ১৫৪ বছরের ইতিহাসে এই প্রথম একজন আদিবাসী নারীকে দেশটির ৩০তম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সুপারিশে দেশটির হেড অব স্টেট রানী দ্বিতীয় এলিজাবেথ গভর্নর জেনারেল হিসেবে ম্যারি সাইমনের এই নিয়োগ অনুমোদন করেছেন।
দেড় শতক আগে যে আদিবাসীদের পরাজিত করে কানাডায় প্রথমে ফ্রান্স এবং পরে ফ্রান্সকে পরাজিত করে বৃটিশ ঔপনিবেশিক শক্তি বিজয়ী হয়েছিল, এই ঘটনায় তার চাকা উল্টে আদিবাসীদের সঙ্গে কানাডিয়ানদের সম্পর্ক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করা হচ্ছে।
জাস্টিন ট্রুডো বলেন, ‘আমাদের উচ্চ পদে ম্যারি সিমনের মতো আরও নেতা দরকার। সত্যিকারের সমস্যাগুলো গ্রহণ এবং ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, আদিবাসী নেতা সিমন কানাডার রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করবেন। তিনি কানাডার উত্তরাঞ্চলের অধিকার বঞ্চিত আদিবাসী সম্প্রদায়ের জন্য দীর্ঘদিন সংগ্রাম করে আসছেন। ম্যারি সাবেক কূটনীতিকও ছিলেন।
ছয় মাস আগে কানাডার সাবেক গভর্নর জেনারেল জুলিয়ে পায়েতের পদত্যাগ করেন। এই শূন্য পদে ম্যারি সিমনকে দায়িত্ব দিলেন ট্রুডো। তিনি ডেনমার্কে কানাডার রাষ্ট্রদূত এবং কানাডার জাতীয় আদিবাসী পরিষদ ইনুইত তাপিরিটি কানাতামির প্রেসিডেন্ট ছিলেন।
এমন সময় এই আদিবাসী নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো যখন কানাডায় আদিবাসী স্কুলগুলোতে গণকবরের সন্ধান মিলছে।
১৯ ও ২০তম শতাব্দীতে আদিবাসী শিশুদের সভ্য করে তোলার নামে পরিচালিত হতো ১৩০টিরও বেশি আবাসিক স্কুল। কানাডার সরকার ও ধর্মীয় কর্তৃপক্ষ এসব স্কুল পরিচালনা করতো। স্কুলে শিশুদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ছিল। গত মে মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকার একটি পুরনো আবাসিক স্কুলের ভবন থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার হয়। পরের মাসে সাসকাচেওয়ান প্রদেশের পুরনো একটি আদিবাসী আবাসিক স্কুলে মেলে ৭৫১টি কোনও চিহ্ন না থাকা কবর। সূত্র : রয়টার্স।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











