কানাডায় মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
কানাডার ওন্টারিও প্রদেশে এক মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যা করেছে এক যুবক। এই ঘটনায় আহত হয়েছেন ৯ বছর বয়সী এক শিশুও। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় টরন্টোর প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লন্ডন শহরে একটি রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষায় থাকা ওই পরিবারের সদস্যদের চাপা দেন ওই যুবক।
নিহতদের মধ্যে ৭৪ ও ৪৪ বছর বয়সী দুইজন নারী ছিলেন। এছাড়া নিহত হন ১৫ বছরের এক কিশোরী এবং ৪৬ বছরের এক ব্যক্তি। খবর আল জাজিরা ও বিসিসির।
নাথানিয়াল ভেল্টম্যান নামের ওই হামলাকারীর বয়স ২০ বছর। পূর্বপরিকল্পিতভাবে তিনি এ হামলাটি চালিয়েছেন, যাকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছেন অনেকে। হামলার পর ঘটনাস্থল থেকেই নাথানিয়ালকে আটক করেছে কানাডিয়ান পুলিশ। তবে হামলাকারী কোন হেইট গুপের সদস্য কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
পরে এক সংবাদ সম্মেলনে লন্ডন পুলিশ সার্ভিসের সুপারিন্ডেন্ট পল ওয়েট বলেন, এটি যে বিদ্বেষপ্রসূত পরিকল্পিত, পূর্বনির্ধঅরিত ও উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড, তার প্রমাণ রয়েছে।
এদিকে এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানান, তিনি হতাহত পরিবারের পাশে আছেন। এর আগে ২০১৭ সালেও কানাডায় হেইট ক্রাইমে হত্যার শিকার হন ছয় মুসলিম ব্যক্তি।
-জেডসি
- কুমিল্লা শহরে রানীর দিঘির পারে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা











