কাবুলে নারীদের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের পর থেকেই দেশটিতে ভালো নেই নারীরা। তাদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না, যেতে দেওয়া হচ্ছে না কাজ করতে। একই সঙ্গে নারীদের অধিকার চর্চার জায়গা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। এসবের প্রতিবাদে মঙ্গলবার কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা। খবর টোলো নিউজের।
বিক্ষোভে অংশ নেওয়া নারীরা ধীরে ধীরে তাদের অধিকার চর্চার ক্ষেত্র সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে আফগানিস্তান নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর নীরবতার সমালোচনা করেন তারা।
তাদের দাবি, দুই মাসের বেশি সময় পার হলেও ইসলামিক আমিরাত মেয়েদের স্কুলে ফেরা ও নারীদের কাজে যোগ দেওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
আরিফা ফাতিমি নামে এক বিক্ষোভকারী বলেন, আফগানিস্তান ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য মূলত আজ আমরা একত্রিত হয়ে বিক্ষোভ করছি।
মারজান আমিরি নামের অপর এক বিক্ষোভকারী বলেন, বর্তমানে আফগানিস্তানের অর্ধেক মানুষকে সব কিছু থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।
এদিকে বেশ কয়েকজন নারী অধিকারকর্মী বলেন, শরিয়া আইন অনুযায়ী নারীদের জ্ঞানার্জন ও কাজ করার অধিকার রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে চুপ না থাকার আবেদন জানানো হচ্ছে।
নারী অধিকারকর্মী জারাক ইয়াফতালি বলেন, যদি আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে আলোচনা করে এবং ব্যবস্থা নেয়, তবে নারীদের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হতে পারে।
আফগানিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের সাবেক কমিশনার বেহেশতা ইয়াকুবি বলেন, যদি ইসলামিক আমিরাত বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হতে চায়, তবে অবশ্যই মানবাধিকার, নারীদের অধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।
অব্যাহত বিক্ষোভের মধ্যে ইসলামিক আমিরাত বলছে, তারা শরিয়া আইনের মধ্যে নারীদের পড়াশোনা ও কাজের সুযোগ দেবে।
তবে নারীদের এদিনের বিক্ষোভের বিষয়ে সরকারের মন্তব্য জানতে পারেনি টোলো নিউজ।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










