কাবুলে বিস্ফোরণে নিহত ৫৫ জনের অধিকাংশই ছাত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ৯ মে ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে কাছে বিস্ফোরণে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে ও আহত অর্ধ শতাধিক। বিস্ফোরণে হতাহতের অধিকাংশই ছাত্রী।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, শনিবারের বিস্ফোরণটি ঘটে একটি বিদ্যালয়ের গেটের কাছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে রাস্তায় শিক্ষার্থীদের ব্যাগ ছড়িয়ে থাকতে দেখা যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিস্ফোরণে হতাহতের অধিকাংশই ছাত্রী। তবে এই বিস্ফোরণের কারণ কিংবা কারা এর লক্ষ্য ছিল সেটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম দাস্তাগির নাজারি বলেন, এ পর্যন্ত ৪৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দাশত-ই-বারচি এলাকার এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। বিস্ফোরণটি ঘটে কাবুলের পশ্চিমাঞ্চলে যেখানে শিয়া মুসলমানদের ঘন বসতি রয়েছে। বেশ কিছু বছর ধরে সুন্নি সশস্ত্রবাদীরা এখানে প্রায়ই হামলা চালিয়ে আসছে।
তালিবানও এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টরা অস্বীকার করেছে। দেশটির কর্মকর্তা বলছেন, কার বোমা ও মর্টারের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটতে পারে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, তারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
শিক্ষার্থীরা ছাড়াও ঈদুল ফিতরের কেনাকাটা উপলক্ষে ওই এলাকায় বেশ ভিড় ছিল। বছর খানেক আগে একই এলাকার একটি হাসপাতালে ম্যাটারনিটি ইউনিটে হামলা করা হয়। ওই ঘটনায় ২৪ জন নারী, শিশু ও নবজাতক নিহত হয়।
১১ সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের ও জোট সৈন্যদের প্রত্যাহার করে নেওয়া হবে, এ প্রক্রিয়া শুরু হয়েছে চলতি মাসের প্রথম দিনে। ওয়াশিংটনের এই ঘোষণার পর কাবুলে উচ্চ সতর্কাবস্থা বিরাজ করছে। তার মাঝেও থেমে নেই হামলা।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










