ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৫৪:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

কাবুলে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ১৮ আগস্ট ২০১৯ রবিবার

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৬৩ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে ১৮২ জন।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি হ্রাসের ব্যাপারে ওয়াশিংটন ও তালেবানের সমঝোতা চূড়ান্ত হওয়ার প্রাক্কালে শনিবার দিনের শেষ দিকে এই বোমা হামলার ঘটনা ঘটলো। তালেবান বলেছে, এই হামলার সঙ্গে তাদের কোন ধরণের সম্পৃক্ততা নেই।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমী বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে কাবুলে বোমা হামলায় এটিই সবচেয়ে বড় হতাহতের ঘটনা।

তিনি বলেন, আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানগুলো জমজমাট আয়োজনের হয়, এতে বিপুল লোক সমাগম ঘটে। অনুষ্ঠানে পুরুষদের থেকে নারী ও শিশুদের আসন আলাদা থাকে।

এই বিয়ে অনুষ্ঠানে অংশ নেয়া মোহাম্মদ ফারাগ এএফপিকে বলেন, তিনি যখন মহিলাদের সেকশনে ছিলেন, তখন পুরুষদের এলাকায় বিকট বিষ্ফোরণের শব্দ শুনতে পান। এ সময় সবাই চিৎকার করে অনুষ্ঠানস্থল থেকে দৌঁড়ে বেড়িয়ে আসে।

তিনি জানান, প্রায় ২০ মিনিট হলরুম ধোঁয়ায় ঢেকে ছিল। বোমা বিস্ফোরণের দুই ঘন্টা পরে সেখান থেকে মৃতদেহগুলো বের করে আনা হয়। পুরুষদের সেকশনের সবাই নিহত অথবা আহত হয়েছেন।