কারাগারে বন্দি ৩৫১ শিশুর শৈশব
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিভিন্ন অভিযোগে দেশের কারাগারগুলোতে বন্দি আছেন অনেক নারী। কারা বিধি অনুযায়ী, ছয় বছরের কম বয়সী শিশুদের মায়ের সঙ্গে কারাগারে অবস্থানের সুযোগ আছে। সেই সুবাদে বন্দি মায়ের সঙ্গে অনেক শিশুর শৈশবও কাটছে কারাগারে। এতে শিশুর মানবিক বিকাশ ব্যাহত হওয়া ছাড়াও বৈরী পরিবেশের স্মৃতি নিয়ে তারা কারাগার থেকে বের হচ্ছে বলেও মনে করেন শিশু ও মনোরোগ বিশেষজ্ঞরা।
কারা অধিদফতর সূত্র জানায়, সর্বশেষ হিসেব অনুযায়ী (২৩ জানুয়ারি, ২০২০) বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ছয় বছরের কম বয়সী ৩৫১টি শিশু রয়েছে। এসব শিশুর মধ্যে ১৭২টি ছেলে ও ১৭৯টি মেয়ে শিশু রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩৫১টি শিশুর মধ্যে ঢাকা বিভাগের কারাগারগুলোতে ১০৩টি, চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে ১২৩টি, সিলেট বিভাগের কারাগারগুলোতে ২৩টি, রাজশাহী বিভাগের কারাগারগুলোতে ৪১টি, রংপুর বিভাগের কারাগারগুলোতে ১৭টি, খুলনা বিভাগের কারাগারগুলোতে ২৬টি, বরিশাল বিভাগের কারাগারগুলোতে ৬টি এবং ময়মনসিংহ বিভাগের কারাগারগুলোতে ১২টি শিশু তাদের মায়েদের সঙ্গে অবস্থান করছে।
সংশ্লিষ্টরা জানায়, ছয় বছরের কম বয়সী শিশুরা সাধারণত মায়েদের সঙ্গেই কারাগারে অবস্থান করে। মায়ের সঙ্গে কারাগারে যাওয়ার পরপরই সংশ্লিষ্ট শিশুর নাম ও বয়স রেজিস্ট্রারে নথিভুক্ত করা হয়। শিশু তার মায়ের সঙ্গেই নির্ধারিত সেলে থাকে। প্রয়োজন হলে কারাগারের ডে-কেয়ার সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়। শিশুদের দায়িত্বে থাকেন একজন নারী ডেপুটি জেলার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের খাবার-দাবার ও প্রয়োজনীয় পথ্যও দেওয়া হয়। ডে-কেয়ারে শিশুদের খেলাধুলার সামগ্রীও সরবরাহ করা হয় বলে জানায় সংশ্লিষ্টরা।
শিশুদের কারাগারে রাখার বিষয়ে কারা অধিদফতরের ডিআইজি প্রিজন্স (সদর দফতর) টিপু সুলতান জানান, যেসব মা তাদের সন্তানদের নিজেদের কাছে রাখতে চান, শুধু তাদের ক্ষেত্রে শিশুর বয়স ছয় বছরের নিচে হলে সঙ্গে রাখার বিধান রয়েছে। এক্ষেত্রে তাদের সুন্দর পরিবেশে রাখা ও খেলাধুলার ব্যবস্থা করে থাকে কারা কর্তৃপক্ষ।
বন্দি মায়েদের সঙ্গে কারাগারে থাকা শিশুদের প্রসঙ্গে জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আলগিন বলেন, এমনিতেই তো কারাগারের পরিবেশ শিশুদের অনুকূলে নয়। ওই পরিবেশ তাদের মনে দাগ কেটে ফেলে। ফলে কম হোক আর বেশি হোক, সেখানকার আচার- আচরণ শিখে ফেলে তারা। ফলে স্বাভাবিকভাবেই তাদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া তারা শৈশবের অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











