ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ২০:৪৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

কাল এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:২২ পিএম, ৫ মে ২০১৮ শনিবার

কাল রোববার ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা তাদের স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠানে যেয়ে ফল জানতে পারবে।

নিয়ম অনুযায়ী এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর শিক্ষামন্ত্রী বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলের বিস্তারিত তুলে ধরবেন।

এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২জন এবং ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন। ইদানীং কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসির লিখিত বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এবারও সে ধারার ব্যতিক্রম করেনি শিক্ষা মন্ত্রণালয়।

২০১৭ সালে পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৪ হাজার ৭৬১ জন, যা তার আগের বছরের চেয়ে পাঁচ হাজার কম ছিল।

কিভাবে ফলাফল জানা যাবে : মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2018 পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।