ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:২৬:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

কাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে টুঙ্গিপাড়ায়।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় পবিত্র সুরা ফাতিহা পাঠসহ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এরপর তিনি ১০টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানানো হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে জেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছু স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে সাফল করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

-জেডসি