ঢাকা, বৃহস্পতিবার ১৬, জুলাই ২০২৬ ৪:৪৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

কাল ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:১৪ পিএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার

অাগামীকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ প্রায় ১৮ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তিনি।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বস্তরের মানুষের মধ্যে শুরু হয়েছে প্রাণচাঞ্চল্য। চলছে সব রকমের প্রস্তুতিও। জনসভা সফল করার জন্য চলছে জেলা আওয়ামী লীগসহ সব অঙ্গসংগঠনের প্রস্তুতি।

জানা গেছে, ২৯ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌরসভা কর্তৃপক্ষ শহরজুড়ে রাস্তা-ঘাট পরিষ্কার সভাস্থলের পরিচ্ছন্নতাসহ সৌন্দর্য বর্ধনের জন্য রং লাগানোর কাজ করছে। জেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনগুলো সভামঞ্চ এবং রাস্তাঘাটের সৌন্দর্য বর্ধনসহ সভাস্থল জন সমুদ্রে পরিণত করার জন্য মাইকিং, পোস্টার, বেনার, ফেস্টুন, তোরণ নির্মাণ, হাট সভা, পথ সভা, বর্ধিত সভা, প্রস্তুতি সভার আয়োজন করছে দফায় দফায়। অফিস ও পাড়ায় চলছে আলোক সজ্জার কাজ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর/বিভাগের উদ্বোধনযোগ্য ও ভিত্তি প্রস্তর স্থাপনযোগ্য একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী এবারের সফরে সদর, হরিপুর ও পীরগঞ্জ উপজেলার নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন, পিটিআইয়ের সম্প্রসারিত ভবন, আবুল হোসেন সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক ভবনসহ ১০টি কলেজের চার তলা ভবন, রাণীশংকৈল ও হরিপুর উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ভবন, আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করণ প্রকল্পসহ ৩৫টি প্রকল্পের উদ্বোধন এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জেলার বেশ কয়েকটি রেজিস্ট্রি অফিস ও ভবন, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার আধুনিকডাকবাংলো নির্মাণসহ ৩৩টি প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন বলে জানা গেছে।


পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, জেলা পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শহরের প্রবেশ মুখগুলোতে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর সফরে তিনি ৩৫টি প্রকল্প উদ্বোধন ও ৩৩টি প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ মার্চ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টর হেড কোয়ার্টার মাঠে হেলিকপ্টারে করে অবতরণ করবেন। দুপুর ১২টায় ঠাকুরগাঁও সার্কিট হাউসে ঠাকুরগাঁও জেলার সব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে বিকেল তিনটায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

জনসভা শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সর্বশেষ ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁওয়ে গিয়েছিলেন তিনি।

এই বিভাগের জনপ্রিয়