ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১০:২৩:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

কাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ এএম, ২৪ জুন ২০২৩ শনিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ইসলামের পঞ্চম স্তম্ভ হজের বার্ষিক আনুষ্ঠানিক কার্যক্রম আগামীকাল রোববার থেকে শুরু হবে। সারা বিশ্বের ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান এই হজ অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারীর কারণে সৌদি কর্তৃপক্ষ হজ আয়োজনের আকার ছোট করে দিয়েছিলো। এর পর এবছরের আয়োজনটিই হবে সবচেয়ে বড় হজ অনুষ্ঠান।

সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৯,২৬,০০০ এরও বেশি লোক হজ পালন করেছে। এর আগের বছর প্রায় ৫৯,০০০ জন হজ পালন করেছেন। করোনা মহামারির আগে ২০১৯ সালে  প্রায় ২৫ লাখ লোক হজ পালন করেছে।

কোভিড-১৯ বিধিনিষেধ সম্পূর্ণভাবে তুলে নেয়া হয়েছে এবং বয়সের সীমা বাতিল করা হয়েছে। এতে এবারের হজ অনুষ্ঠানে ২০ লাখের বেশী ধর্মপ্রাণ মুসলিম হজ পালনে মক্কায় সমবেত হবেন বলে অশা করা হচ্ছে। 

সব মুসলমান জীবনে একবার মক্কায় হজ পালনের আকাক্সক্ষা লালন করেন এবং সামর্থবানদের অবশ্যই জীবনে একবার এই হজ পালনের বিধান রয়েছে। তবে অমুসলিমদের এই অনুষ্ঠানে যোগ দেয়া কঠোরভাবে নিষিদ্ধ।