ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ৬:১৫:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি

কাল স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:১৭ পিএম, ২৪ মার্চ ২০১৮ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার-২০১৮ প্রদান করবেন। আগামীকাল রোববার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে।


এ বছর যারা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তারা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী জাকির হোসেন (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ এস এম এ রাশীদুল হাসান (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শঙ্করগোবিন্দ চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) সুলতান মাহমুদ (বীর-উত্তম), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে এম আব্দুর রহিম (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে ভূপতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ লে. মো. আনোয়ারুল আজিম (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে হুমায়ূন রশিদ চৌধুরী (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মতিউর রহমান মল্লিক (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সার্জেন্ট জহুরুল হক (মরণোত্তর), স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে আমজাদুল হক, সাংস্কৃতিতে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কৃষি ক্ষেত্রে শাইখ সিরাজ, চিকিৎসায় অধ্যাপক ডা. এ কে. এম ডি আহসান আলী, সমাজ সেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তায়. মো. আব্দুল মজিদ।