ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১:৩০:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

কাশ্মীরে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

বুধবার জম্মু ও কাশ্মীরের সুধনটি জেলার দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, ৪০ জন যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে বাঁক নেওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়। কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের প্রায় ১৬০ কিলোমিটার পূর্ব দিকে সুধনটি জেলার দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার জন্য দ্রুত গতিকে দায়ী করে স্থানীয় প্রশাসনের আরেকজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহত ও আহতদের উদ্ধারে অভিযান চলছে।