ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৩:৫৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

কাশ্মীর ইস্যুতে যা বললেন প্রিয়াংকা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২৬ আগস্ট ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কাশ্মীর নিয়ে রাজনীতি করছে বিরোধীরা বিজেপির এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী । তাঁর মতে, ভূস্বর্গে গণতান্ত্রিক অধিকারকে বন্ধ করে রাখার থেকে বেশি রাজনীতি বা দেশবিরোধী কাজ আর কিছুই নয়। কংগ্রেস যে এর প্রতিবাদে একই ভাবে সরব থাকবে।

প্রিয়াঙ্কা গান্ধী জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা অপসারণের পর রাজ্যের পরিস্থিতি সম্পর্কে ওই মন্তব্য করেন। তিনি বলেন, আর কতদিন ধরে এসব চলবে?

তিনি বলেন, ‘কাশ্মীরে এখন যেভাবে গণতান্ত্রিক অধিকারগুলোকে খর্ব করা হচ্ছে, তার চেয়ে বড় রাজনীতি আর বড় জাতীয়তাবিরোধী কার্যকলাপ আর কিছু হতে পারে না।’

প্রিয়াঙ্কা গান্ধী এক সাংবাদিকের ভিডিও শেয়ার করেন যাতে দেখা যায়, বিমানের মধ্যে এক নারী রাহুল গান্ধীকে বলেন, বর্তমানে কাশ্মীরের মানুষ খুব দুর্ভোগে রয়েছেন। ওই নারী রাহুল গান্ধীকে বলেন, ছোট ছোট শিশুরা স্কুলে যেতে পারছে না। একে অন্যকে খুঁজতে বাসা থেকে বেরোলে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীর থেকে বিশেষ মর্যাদার তকমা প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। গোলমালের আশঙ্কায় তার কিছুদিন আগে থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা উপত্যকাকে।

-জেডসি