কাশ্মীর নেতা আবদুল্লাহর খোঁজ নেই, উদ্বিগ্ন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ৮ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহর কোনো খোঁজ নেই বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
চেন্নাইয়ে প্রয়াত করুণানিধির স্মরণসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন ফারুক আবদুল্লাহ কোথায় রয়েছেন সে ব্যাপারে কোনো খবর নেই।
জম্মু-কাম্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর ওই অঞ্চলটিতে ভারত সরকার অতিরিক্ত সেনা মোতায়েনের পর থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছে। অঞ্চলটির সাবেক দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পর ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহকেও গৃহবন্দি করে রাখা হয়েছে বলে গণমাধ্যমে বলা হয়েছে।
জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে মমতা বলেন, কোনো রাজ্যের ক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিলে সে রাজ্যের বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দিয়েই পদক্ষেপ গ্রহণ করা উচিত।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি একটি ভিডিও দেখেছেন, যেখানে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহকে কাঁদতে দেখা গেছে। তিনি বলেন, আমরা তার অবস্থান সম্পর্কে কিছুই জানি না, আমরা সত্যিই উদ্বিগ্ন।
মমতা বলেন, এ অনুষ্ঠানের মূল এজেন্ডা অনুসারে ফারুক আবদুল্লাহরও এখানে অংশ নেয়ার কথা ছিল। মহাত্মা গান্ধী, বাবাসাহেব আম্বেদকর থেকে শুরু করে করুণানিধি এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এমজি রামচন্দ্রনের মতো নেতাদের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে হবে, আমরা এটি করতে পারি এবং আমরা এটি করব।
মমতা বলেন, ফ্যাসিবাদ ও নির্মমতার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতেই হবে।
ফারুক আবদুল্লাহ প্রসঙ্গে মঙ্গলবারই সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, তিনি স্বেচ্ছায় বাড়িতে রয়েছেন, তাকে কোনোভাবেই আটক বা গ্রেফতার করা হয়নি। যদিও অমিত শাহের মন্তব্য মিথ্যা উল্লেখ করে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহ জানান, কার্যত তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











