কাশ্মীর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মেরকেল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপকালে সন্ত্রাসবাদ ও চরমপন্থা প্রতিরোধে একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। কিন্তু এরপরই তিনি ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতি মোটেও টেকসই নয় এবং দিনের পর দিন এ ধরনের অচলাবস্থা সমর্থন করা যায় না।
এসময় কাশ্মীরের বাসিন্দাদের উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন ভারত সফররত জার্মান চ্যান্সেলর।
তিন দিনের ভারত সফরে থাকা মেরকেল শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাশ্মীর নিয়ে এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘কাশ্মীরের জনগণের জন্য এখনকার সময়টা ভালো নয় এবং টেকসই নয়। নিশ্চিতভাবে এই পরিস্থিতির উন্নতি হতে হবে।’
ভারতীয় কর্মকর্তারা জানান, হায়দারাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়নি। তবে শুক্রবারের নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জম্মু-কাশ্মীর নিয়ে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে জানার কথা ছিল মেরকেলের।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। জম্মু-কাশ্মীর এবং লাদাখ দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে।
বিশেষ মর্যাদা তুলে নেয়ার আগে থেকে উপত্যকাটিতে মোতায়েন করা হয়েছে হাজার হাজার অতিরিক্ত সেনা। এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট ও টেলিফোন সংযোগ। ফলে গত দু মাস ধরে শুধু ভারত নয়, গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কাশ্মীরি জনগণের। এরপরই রাজনৈতিক দলগুলো নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষকে আটক করেছে ভারত সরকার। বাদ যাচ্ছে না মাত্র নয় বছর বয়সী শিশুরাও। সূত্র: দ্য হিন্দু
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










