কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার
কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।
বাংলা সংগীতের জগতে দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে নিজের কণ্ঠের মাধুর্যে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আজ ৪ সেপ্টেম্বর তার ৭৩তম জন্মদিন। ১৯৫৪ সালের এই দিনে জন্ম নেওয়া এই শিল্পী ৭২ বছর পেরিয়ে ৭৩ বছরে পা দিয়েছেন।
শৈশব থেকেই গানের পরিবেশে বেড়ে ওঠা সাবিনা ইয়াসমিন পরবর্তী সময়ে নিয়মিত তালিম ও দীর্ঘ সাধনার মধ্য দিয়ে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। প্রেম, বিরহ, আনন্দ থেকে শুরু করে দেশাত্মবোধক গান, নানা অনুভূতির প্রকাশে তার কণ্ঠ পেয়েছে স্বতন্ত্র মাত্রা।
১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রের ‘মধুর জোছনা দীপালি’ গান দিয়ে চলচ্চিত্রের গানে তার যাত্রা শুরু হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘ সংগীতজীবনে তার কণ্ঠে ধারণ করা হয়েছে ১০ হাজারের বেশি গান। এর মধ্যে চলচ্চিত্রের গান রয়েছে প্রায় দেড় হাজারেরও বেশি।
বাংলা চলচ্চিত্রের গানে দীর্ঘ অবদানের পাশাপাশি দেশাত্মবোধক গানেও সাবিনা ইয়াসমিনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মাতৃভূমির প্রতি ভালোবাসার আবেগ তার গাওয়া বহু গানে ফুটে উঠেছে। সময়ের সঙ্গে রেডিও-টেলিভিশন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রোতার অভ্যাস বদলালেও তার গানের জনপ্রিয়তা কমেনি।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৪ সালে তিনি একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পদক লাভ করেন। পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও রয়েছে তার রেকর্ডসংখ্যক অর্জন।
সত্তরের কোঠায় পা রাখলেও বাংলা গানের শ্রোতাদের কাছে সাবিনা ইয়াসমিন এখনো একইভাবে শ্রদ্ধা ও ভালোবাসার নাম। তার কণ্ঠে গাওয়া অসংখ্য গান প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলা সংগীতের স্মৃতিতে জায়গা করে নিয়েছে।
- ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে
- বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
- ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি
- দাম বাড়লেও সয়াবিন তেলের সংকট, ব্রয়লারে ডাবল সেঞ্চুরি
- প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত
- ফেল করেও যারা হয়েছেন বিশ্বসেরা
- রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
- আশুলিয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি
- ভরসা আল্লাহর ওপর, তানিয়া বৃষ্টির আবেগঘন বার্তা
- হাম: আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৪
- কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ
- অনলাইনে বছরে ২ কোটি শিশু যৌন নিপীড়নের শিকার
- শুভ জন্মাষ্টমী আজ, নানা আয়োজনে সারাদেশে উদযাপন
- আজ ভোরে কেশবপুরে বাসচাপায় নারী নিহত
- নারীমুক্তি আন্দোলনের প্রতীক সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেম
- বাজারে স্বস্তি নেই, চড়া মাছ-মুরগি-তেল
- বরগুনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
- কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিন আজ
- সারা দেশে র্যাবের নিরাপত্তা জোরদার
- হাম: আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৪
- আজ ভোরে কেশবপুরে বাসচাপায় নারী নিহত
- শুভ জন্মাষ্টমী আজ, নানা আয়োজনে সারাদেশে উদযাপন
- ডেঙ্গু ও হামের ছোবলে দিশাহারা বাংলাদেশ
- ইতালিতে দীর্ঘস্থায়ী সরকারের ইতিহাস গড়লেন মেলোনি
- সিনিয়াকোভাকে হারিয়ে ইউএস ওপেনে জয় শুরু ওসাকার
- ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে ১৭০০ অসুস্থ
- নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ সাংবাদিক গ্লোরিয়া স্টেইনেমের মৃত্যু
- বেলুচিস্তানে প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা
- ভরসা আল্লাহর ওপর, তানিয়া বৃষ্টির আবেগঘন বার্তা










