কিডনি রোগে দুই কোটি মানুষ আক্রান্ত, অধিকাংশই নারী-শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০৩ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে বর্তমানে প্রায় দুই কোটি মানুষ কোনো না কোনো ধরনের কিডনি রোগে ভুগছেন। এর মধ্যে প্রায় ৪০ হাজার রোগী দীর্ঘমেয়াদি কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
আজ বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন, কিডনি ফাউন্ডেশন ও ক্যাম্পসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এমন তথ্য প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এ বিশেষজ্ঞ চিকিৎসক জানান, কিডনি বিকল হয়ে গেলে ডায়ালাইসিস বা কিডনি সংযোজন ছাড়া বাঁচার কোনো উপায় থাকে না। তবে, এ দুটি পদ্ধতি খুবই ব্যয়বহুল। ফলে শতকরা প্রায় ৮০ জন রোগী কিছুদিনের মধ্যে মৃত্যুবরণ করে।
এ অবস্থার পরিবর্তন করতে হলে রোগ প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ খুবই জরুরি। পাশাপাশি মানসম্মত ডায়ালাইসিস সেবা প্রদান এবং কিডনি সংযোজনের ব্যবস্থা করতে হবে।
কিডনি সংযোজনের বিষয়ে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, জীবিত মানুষের কাছে কিডনি পাওয়া খুবই দুষ্কর। এর বিকল্প হিসেবে মৃত ব্যক্তির কাছ থেকে কিডনি সংগ্রহ করা যেতে পারে। কিন্তু ধর্মীয় অনুশাসন ও রক্ষনশীল মানসিকতার কারণে এই কিডনি সংগ্রহ করারও বেশ জটিল। এ অবস্থার পরিবর্তন করতে হলে চাই প্রচার, সচেতনতা এবং মন মানসিকতার পরিবর্তন।
দেশে কিডনি রোগী বেড়ে যাওয়ার কারণ হিসেবে আলোচকগণ অলস জীবন যাপন, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধুমপান, রক্তে অতিরিক্ত কোলেস্টরেল, বায়ু, পানি ও খাদ্যদূষণ, অসচেতনতাকে দায়ী করেন।
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. নজরুল ইসলামের সভাপত্বিতে আরও বক্তব্য রাখেন ক্যাম্পস সভাপতি অধ্যাপক এম এ সামাদ, কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব (স্বাচিপ) অধ্যাপক ডা. এম এ আজিজ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মো. ইসতেশামুল হক চৌধুরী প্রমুখ।
-জেডসি
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম