কীভাবে বুঝবেন গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের ব্যথা
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ৯ এপ্রিল ২০২৫ বুধবার
সংগৃহীত ছবি
বুকে ব্যথা অনুভব হলে রোগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন এই ভেবে যে, হার্টের ব্যথা নাকি গ্যাস্ট্রিকের ব্যথা। অনেক সময় হার্টের ব্যথাকে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ওষুধ সেবন করেন। সেক্ষেত্রে আরও সমস্যা তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন গ্যাস্ট্রিকের ব্যথা এবং হার্টের ব্যথার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।
লিভার, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম. সাঈদুল হক একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘হার্টের ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথা দুইটি দুই পর্যায়ের। হার্টে ব্যথা অনুভব হলে ইমার্জেন্সি ব্যবস্থা নিতে হয়। কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা ইমার্জেন্সি নয় তবে সঠিক চিকিৎসা গ্রহণ প্রয়োজন।’’
এই চিকিৎসক আরও বলেন, ‘‘গ্যাস্ট্রিকের ব্যথা হলে পেটের উপরিভাগে মাঝখানে ব্যথা অনুভূত হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, খাবার খাওয়ার পরে ব্যথা দূর হয়ে যায়। তবে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেলে খাবার খাওয়ার পরে ব্যথা বেড়ে যায়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, রাতের বেলা ব্যথার জন্য ঘুম ভেঙে যায়। এটি গ্যাস্ট্রিকের ব্যথার একটি গুরুত্বপূর্ণ দিক। এসব লক্ষণ দেখা দিলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত। ’’
হার্ট বা কার্ডিয়াক ব্যথা সাধারণত হয় বুকের মাঝ বরাবর। ব্যথার সাথে বুকে চাপ-চাপ অনুভূতি এবং দমবন্ধ ভাব হতে পারে। মনে হতে পারে বুকের মধ্যে অনেক ভারী কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছুদূর হেঁটে গেলে ব্যথা এবং দমবন্ধ ভাব বেড়ে যায়। আবার বিশ্রাম নিলে ব্যথা কমে যায়। এসব লক্ষণ অবশ্যই কার্ডিয়াক ব্যথা। এবং এক্ষেত্রে জরুরি ভিত্তিতে চিকিৎসা গ্রহণ উচিত।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










