ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৯:১৫:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

কুমিল্লায় দুই কিশোরীর আত্মহত্যা

ইয়াসমীন রীমা (কুমিল্লা প্রতিনিধ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লায় নানাবাড়িতে ফাঁসিতে ঝুলে সুমাইয়া সুলতানা ইরিন (১৭) এবং তামান্না আক্তার (১৩) নামে দুই কিশোরী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার ভোরে ও সকালে জেলার চৌদ্দগ্রাম ও লাকসাম উপজেলায় পৃথক এ দু’টি আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত দুজনই নানার বাড়িতে বসবাস করতো বলে জানা গেছে।

চৌদ্দগ্রামে নিহত ইরিন উপজেলার বসন্তপুর গ্রামের মো. ইলিয়াছ মিয়ার মেয়ে ও কনকাপৈত আলহাজ্ব নুর মিয়া বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সে তার নানার বাড়ি একই উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা গাজী বাড়িতে থেকে পড়ালেখা করতো।

লাকসামে নিহত তামান্না বরুড়া উপজেলার দক্ষিণ ঘোষপা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। ছোটবেলা থেকেই সে লাকসামের মুদাফরগঞ্জ ইউনিয়নের ছিকোনীয়া গ্রামে নানাবাড়িতে বসবাস করতো।

চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস জানান, কলেজছাত্রী মঙ্গলবার সকালে হিংগুলা গাজী বাড়ির মো. আলী হায়দারের (নানা) ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ইরিনের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

লাকসাম থানার পুলিশ জানিয়েছে, কিশোরী তামান্না আক্তার সোমবার রাতে নানা-নানির অগোচরে ঘরের সিলিংয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে এসআই গোবিন্দ কুমার ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’