ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৭:৫৩:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

কুমিল্লা ইপিজেডের ফলস ছাদ ধসে নারীর মৃত্যু, আহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি কোম্পানির নির্মাণাধীন ভবনের স্টোর রুমের ফলস ছাদ ধসে জ্যোৎস্না বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

ইপিজেডের নাসা স্পিনার্স অ্যান্ড গার্মেন্টস নামের ওই কোম্পানিতে শনিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেছুর রহমান।

দুই ছেলে ও দুই মেয়ের মা নিহত জ্যোৎস্না বেগম ওই কোম্পানির ঝাড়ুদার পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা নগরীর সুজানগর এলাকার সেলিম মিয়ার স্ত্রী। তবে স্বামী সন্তান নিয়ে থাকতেন নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকায়।

মোখলেছুর রহমান বলেন,  ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কুমিল্লা ইপিজেডের সিকিউরিটি ইনচার্জ নাজমুল হক বলেন, ‘আহতদের মধ্যে ২ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’

নাসা স্পিনার্স অ্যান্ড গার্মেন্টসের সিকিউরিটি ইনচার্জ ফারুক উদ্দিন জানান, স্টোর রুমের ফলস ছাদ ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর নাসা কোম্পানি ছুটি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ওই কোম্পানির নির্মাণাধীন একটি ভবনের স্টোর রুমের ফলস ছাদ ধসে একজন নারীর মৃত্যু হয়েছে। আমরা নাসার সঙ্গে কথা বলেছি। নাসা আমাদেরকে বলেছে, ওই নারীর পরিবারকে যাবতীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ঘটনার বিস্তারিত পরবর্তীতে বলা যাবে।