ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২২:৫৩:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

কুসুমকলি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ২৩ মার্চ ২০২৫ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা লেডিস ক্লাব এর সমাজকল্যাণ বিভাগ পরিচালিত কুসুমকলি স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থী, স্কুলের টিচার, ক্লাবের কর্মচারী ও নিম্ন আয়ের পেশাজীবী কর্মচারীদেরকে খাদ্য সামগ্রী ও  নগদ টাকা প্রদান করা হয়।

 শনিবার ২৮২ জন শিক্ষার্থী ও শিক্ষক, কর্মচারী ৩০জন এবং ১৫জন গাড়ি চালককে এই আর্থিক সুবিধা ও খাদ্যদ্রব্য প্রদান করা হয়। 
প্রতিবছর রমজান মাসে ঈদুল ফিতরের আনন্দ একত্রে ভাগ করে নেয়ার জন্য এই আর্থিক সুবিধা ও খাদ্যদ্রব্য প্রদান করা হয়।
 সমাজকল্যাণ সম্পাদক রাফেয়া আবেদীনের  তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়। এসময় উপস্থিত  ছিলেন সহ-সভাপতি মনোয়ারা তাহির, সাহিত্য সম্পাদক ডেইজী নাছিম, সম্পাদক রোকসানা বার চৌধুরী, কোষাধ্যক্ষ নাজমা মোস্তফা চৌধুরী, ক্রীড়া সম্পাদক শাহানা পারভীন, সংস্কৃতি সম্পাদক নিম্মী চৌধুরী ও সদস্য ফরিদা আক্তার এবং শারমীন রহমান।