কৃষি গবেষণায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১০ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব দেশের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদারসহ তিনটি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১০ মার্চ) জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার (ফাও) ৩৬তম এশিয়া এবং প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
বাংলাদেশ প্রথমবারের মতো এ আঞ্চলিক কনফারেন্সের আয়োজন করেছে।
সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আবুধাবি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল থেকে আন্তর্জাতিক এ সম্মেলনে অংশ নেন।
তিনটি প্রস্তাবের মধ্যে প্রথম প্রস্তাবে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুপারিশ করছি।
দ্বিতীয় প্রস্তাবে শেখ হাসিনা এ অঞ্চলের ফাও সদস্য দেশগুলোর মধ্যে কৃষি ক্ষেত্রে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি এবং রোবটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর ও জ্ঞান বিনিময় বাড়ানোর কথা বলেন।
তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক কৃষিতে বিপুল বিনিয়োগ প্রয়োজন, তাই কৃষিতে অর্থায়ন ও সহায়তার জন্য বিশেষ তহবিল তৈরি করা যেতে পারে।
অন্যান্য সেক্টরের মতো কোভিড-১৯ মহামারি কৃষি খাততে ক্ষতিগ্রস্ত করেছে। ২০২০ সালে মহামারির শুরুতে প্রাথমিকভাবে কৃষির সরবরাহ চেইন বিপর্যস্ত হয়েছে। এর ফলে এ খাতের উৎপাদক এবং ভোক্তা উভয়ই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমাদের সময়মত এবং কার্যকর পদক্ষেপ এ সেক্টরটিকে দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করেছে। আমরা যান্ত্রিকীকরণসহ অব্যাহত খাদ্য উৎপাদন এবং সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছি।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











