কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৬ অক্টোবর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দেশের মূল ৮টি এবং ৩টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর প্রকাশ করা হবে।
কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইট এবং ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। ফল প্রকাশের পর কয়েক দফায় নিশ্চায়ন ও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলবে। অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। এরপর ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি নেবে কর্তৃপক্ষ।
এবার কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্বে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ওয়েবসাইটে প্রকাশিত সময় অনুযায়ী ৩০ অক্টোবরই ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তির অন্যান্য কার্যক্রম চলবে।
তিনি আরও জানান, ফল প্রকাশের পর কয়েকদফায় নিশ্চায়ন ও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলবে। অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে। এরপর আগামী ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি নেবে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হবে।
এদিকে, গতকাল শুক্রবার বেলা ১১টায় শুরু হওয়া কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা চলে দুপুর ১২টা পর্যন্ত। এবার ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন ভর্তিচ্ছুরা। তিন হাজার ৭১৮ আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৭৫ হাজার ১৭ জন। এবার প্রতি আসনের জন্য লড়ছেন ২০ জন।
কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (গাজীপুর), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (ঢাকা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না

